ভারতে পাচারকালে ৩৮০ হাঁসের ছানা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সময় ৩৮০টি হাঁসের ছানাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) সকালে চালানটি আটক করে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের সিন্দুরখান বিওপির জোয়ানরা।
এ সময় পাচারের উদ্দেশ্যে আনা ৩৮০টি হাঁসের বাচ্চা, ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের ৯ বোতল মদ ও এ চক্রের এক সদস্য আটক হয়। এ সময় এ চক্রের আরেক সদস্য পালিয়ে যায়। আটকের নাম হুমায়ূন মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিননগর উপজেলার ঢলমণ্ডল গ্রামে।
বিজিবি সিন্দুরখান ক্যাম্পের কমান্ডার সুবেদা মো. তোফাজ্জল হোসেন জানান, এ চক্র গোপনে প্রায়ই এই আদান-প্রদানের কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্তের লালটিলা এলাকায় এ চক্রকে তারা শনাক্ত ও এর এক সদস্যকে আটক করতে সক্ষম হন। এ সময় চক্রের স্থানীয় সদস্য ফোরকান মিয়া পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় ফোরকান মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি পড়ে গেলে এটি তারা জব্দ করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় সিজারে সম্পৃক্ত ৩৮০টি হাঁসের ছানা নিলামে বিক্রি করেন।
এ ব্যাপারে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক এস এন এম সামিউন্নবী চৌধুরী জানান, আগের যে কোনো সময়ের চেয়ে এখন সীমান্ত এলাকার টহল তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ফলে সীমান্ত বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যারাই এ কাজ করতে আসে অধিকাংশ ক্ষেত্রেই তা ধরা পড়ছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed