শ্রীলঙ্কায় চলমান সংঘর্ষে এমপিসহ নিহত বেড়ে ৫
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় সরকারপন্থী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন দলের এক এমপিও রয়েছেন। এছাড়া সংঘর্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের বরাতে সোমবার (৯ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, কলম্বোর সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩৮ জন আহত ব্যক্তি হাসপাতালটিতে ভর্তি হয়েছেন।
এর আগে পুলিশের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছিল, সংঘর্ষ চলাকালে কলম্বোর নিত্তাম্বুয়া এলাকায় বিক্ষোভকারীরা এমপির গাড়ি ঘিরে ধরে। এ সময় এমপি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান। এতে দুই বিক্ষোভকারী গুরুতর আহত হন। পরে আহত দুই জনের মধ্যে ২৭ বছর বয়সী এক বিক্ষোভকারী মারা যান।
এএফপিকে শ্রীলঙ্কা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থল থেকে পালিয়ে এমপি পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন। পরে হাজার হাজার বিক্ষোভকারী ওই ভবনটি ঘিরে ফেললে এমপি নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করেন।
এদিকে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের করুণাগালাস্থ বাসভবনসহ রাজাপক্ষে পরিবারের ঘনিষ্ঠ বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী ও স্থানীয় নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ করেছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।
অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় চলমান আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে সরকারি সূত্র বলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছেন।
মাহিন্দা রাজাপক্ষের মুখপাত্র রোহান ওয়েলিভিটা বলেছেন, ১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়া দেশটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে ৭৬ বছর বয়সী মাহেন্দা রাজাপক্ষে পদত্যাগপত্র জমা দেন। অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘নতুন ঐক্যমতের সরকার’ গঠনের জন্য পথ পরিষ্কার করতেই প্রেসিডেন্টের অনুরোধে পদত্যাগ করেন তিনি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed