বিশ্বনাথে বোরো ধান ক্রয় শুরু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৯ মেট্রিক টন ধান ক্রয়ের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো মৌসুমের ধান ক্রয় বা সংগ্রহ শুরু করেছে উপজেলা খাদ্য গুদাম।
সোমবার (৯ মে) সকালে ধান ক্রয় বা সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলায় এবছর ৯৫৫ মেট্রিক টন বোরো ধান ও ১২৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সদরের অঞ্জন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কনক রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহেদুর রউফ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি মনধন চন্দ্র দাস, পৌর সহায়ক কমিটির সদস্য ফজর আলী প্রমুখ।
Related News
জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অচলাবস্থা নিরসন, খোলা হলো তালা
Manual8 Ad Code নিউজ ডেস্ক: দীর্ঘ ১০ দিন অচল থাকার পর অবশেষে সিলেটের জকিগঞ্জ গ্যাসRead More
জকিগঞ্জে সাড়ে ৭ মাসে উদ্ধার ৪১ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১১৩
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্তবর্তী সিলেটের জকিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবেRead More



Comments are Closed