৩ বছরে সাড়ে চার হাজার ভিসা দিয়েছে রোমানিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপের দেশ রোমানিয়া গত চার মাসে বাংলাদেশিদের জন্য এক হাজার ১৮০টি ভিসা ইস্যু করেছে। আর গত তিন বছরে মোট ভিসা ইস্যু করেছে চার হাজার ৬২৯টি।
সোমবার (৯ মে) এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, দিল্লির রোমানিয়া দূতাবাস ২০২০ সালে বাংলাদেশিদের জন্য ৫৮০টি ভিসা ইস্যু করে। গত বছর ভিসা ইস্যু করেছে ২ হাজার ৮৬৯টি। আর এ বছরের এপ্রিলের ১৬ তারিখ পর্যন্ত ইস্যু করেছে এক হাজার ১৮০টি।
মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে বৈধ কাজের ভিসা নিয়েও বেশ কিছু সংখ্যক বাংলাদেশি রোমানিয়া যাচ্ছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
বর্তমানে রোমানিয়ার একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকা থেকে ভিসা কার্যক্রম পরিচালনা করছে। গত মাসের মাঝামাঝি থেকে তারা ভিসা কার্যক্রম শুরু করেছে।
গত বছরের অক্টোবরে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কুর সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের নেওয়ার কার্যকর উদ্যোগের জন্য রোমানিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোমেন।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed