৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-নোয়াখালী রুটে ট্রেন চলাচল শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (৯ মে) দুপুর ১২টায় উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে ভোর ৪টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী জানান, সকাল সাড়ে ৯টায় লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে টানা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এতে দুপুর ১২টার পর ট্রেন চলাচল শুরু হয়।
দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে, কুমিল্লা স্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং শশিদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়ে।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed