এইচএসসিতে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষার নম্বর বিভাজন করে রোববার (৮ মে) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগে ব্যবহারিকসহ প্রতি বিষয়ে ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে রচনামূলকে ৩০ নম্বর ও নৈর্ব্যত্তিকে থাকবে ১৫ নম্বর। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবহারিক ছাড়া বিষয়গুলোতে ৫৫ নম্বরের পরীক্ষা হবে। এরমধ্যে ৪০ নম্বর রচনামূলক পরীক্ষা ও ১৫ নম্বরের নৈর্ব্যত্তিক পরীক্ষা হবে। তবে বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরের।
ব্যবহারিক ছাড়া বিষয়গুলোর রচনামূলকের ৪০ নম্বরকে ৭০ নম্বরে এবং নৈর্ব্যক্তিকের ১৫ নম্বরকে ৩০ নম্বরে রূপান্তর করে ফল প্রস্তুত করা হবে। আর ব্যবহারিকসহ বিষয়গুলোর রচনামূলকের ৩০ নম্বরকে ৫০ নম্বরে এবং নৈর্ব্যক্তিকের ১৫ নম্বরকে ২৫ নম্বরে রূপান্তর করে ফল প্রস্তুত হবে। বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের ৫০ নম্বরকে ১০০ নম্বরে রূপান্তর করা হবে।
এইচএসসি পরীক্ষার নম্বর বিভাজন পর্যালোচনা করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ব্যবহারিকসহ প্রতি পত্রের পরীক্ষায় রচনামূলক অংশে মোট ৮টি প্রশ্ন থাকবে। এরমধ্যে ৩টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০। নৈর্ব্যত্তিকে ২৫টি প্রশ্ন থাকবে, এর মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান ১ নম্বর।
আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবহারিক ছাড়া বিষয়গুলোতে রচনামূলক অংশে ১১টি প্রশ্ন থাকবে। এর মধ্যে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান ১০ নম্বর। আর নৈর্ব্যত্তিকে ৩০টি প্রশ্ন থাকবে, এর মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান ১ নম্বর।
Related News
শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলের খাবারের মানRead More
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ২য় ভর্তি মেলা শুরু
Manual8 Ad Code বৈশাখভী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার ২০২৬ সালেরRead More



Comments are Closed