Main Menu

কার্ডিফে আপন দুই বোনসহ ৫ সিলেটী কাউন্সিলার নির্বাচিত

প্রবাস ডেস্ক : বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফ কাউন্টি কাউন্সিলে তৃতীয়বারের মতো লেবার পার্টির বিজয় লাভ করেছে।

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন ৫ই মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। গত ৬ মে শুক্রবার ঘোষিত ফলাফল অনুযায়ী লেবার পার্টি পেয়েছে ৫৫ টি আসন, কনজার্ভেটিভ পার্টি পেয়েছে ১১ টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পেয়েছে ১০ টি আসন, প্লেইড ও গ্রীন পেয়েছে ২টি ও প্রোপেল ১ টি আসনে জয়লাভ করেছে।

কার্ডিফ কাউন্টি কাউন্সিলে এবার নির্বাচনে কচুয়া গ্রামের আপন দুই বোনসহ পাঁচজন সিলেটি কাউন্সিলার নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। গতবার এ কাউন্সিলে বাংলাদেশী কাউন্সিলার সংখ্যা ছিলো তিন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। যা কার্ডিফ বাংলাদেশ কমিউনিটির জন্য আনন্দের সংবাদ, এমন বিজয়ের সংবাদে উৎফুল্ল কমিউনিটি নেতৃবৃন্দ।

কার্ডিফ কাউন্টি কাউন্সিলের নির্বাচিত ৫ জন কাউন্সিলার হচ্ছেন কাডিফের ক্যাথেইজ ওয়ার্ড সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের চান্দাইয়ে জন্মগ্রহণকারী কাডিফ কাউন্সিলের সাবেক ডেপুটি লড মেয়র আলী আহমদ লেবার পার্টি থেকে পূণরায় নির্বাচিত হয়েছেন। কাডিফ নথ ওয়ার্ড থেকে ওসমানী নগর উপজেলার তাজপুর ইউনিয়নের কামিনিকান্দি গ্রামে জন্মগ্রহণকারী কাডিফ কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড লেবার পার্টি থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার জেলা সদরে ৬নং একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের আপন দুই বোন একই কাউন্সিলে নির্বাচিত হয়ে নব ইতিহাসের সূচনা করেছেন। একজন হচ্ছেন ড. বাবলিন মল্লিক লিবারেল ডেমোক্র্যাট থেকে কিনকয়েড ওয়ার্ডে পূণরায় জয়লাভ করেছেন, ড. বাবলিন এর বড় বোন জেসমিন চৌধুরী ক্যান্টন ওয়ার্ডে লেবার পার্টি থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। এদিকে মৌলভীবাজার জেলা সদরে ৬নং একাটুনা ইউনিয়নের নিধিরমহল গ্রামে জন্মগ্রহণকারী জিএসসির চেয়ারপার্সন সালেহ আহমদ হিলি ও ফেয়ার ওয়াটার ওয়ার্ডে লেবার পার্টি থেকে প্রথমবারের মত অংশনিয়ে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য বাবলিন মল্লিক ও জেসমিন চৌধুরীর গর্বিত পিতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরুজ আহমদ ।

 

Share





Related News

Comments are Closed