শায়েস্তাগঞ্জে বাস খাদে পড়ে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্ততঃ ১৫ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৮ মে) সকালে শায়েস্তাগঞ্জের দেউন্দি এলাকায় মায়ের দোয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার মায়া (৩৫) ঢাকার কামরাঙ্গিরচর এলাকার সুমন মিয়ার স্ত্রী।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মায়ের দোয়া পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব-১৪-৩৬১৮) দেউন্দি মোড়ে পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় বাসটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে নিহত সেলিনা আক্তার মায়ার লাশ এবং আহতদের উদ্ধার করে। পরে হতাহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন (ইনচার্জ) আরিফ আহমেদ এ বিষয়ে বলেন, ঢাকা থেকে সিলেটের শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের উদ্দেশ্যে মায়ের দোয়া পরিবহনের বাসটি নিয়ে আসেন যাত্রীরা। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে এক নারী নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed