ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে চলমান সংঘাতের মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) রাতে দেশটির পশ্চিমে রিভনে অঞ্চলে একটি যাত্রীবোঝাই বাস ও জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষ হয়। বুধবার (৪ মে) এ খবর জানিয়েছে আলজাজিরা।
এ দুর্ঘটনাকে গত এক দশকে ইউক্রেনের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১৭ জন নিহতের কথা বলা হলেও পরে এ সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়ায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ দুর্ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো ধরনের সংযোগ থাকার খবর পাওয়া যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্টও তার ভাষণে এমন কোনো ইঙ্গিত দেননি।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেৎস্কে রাশিয়ার সিরিজ হামলায় অন্তত ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৭ জন। এটি দোনেৎস্কে এক মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক হতাহতের ঘটনা বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো।
গভর্নর পাভলো জানান, আভদিভকা কোক প্ল্যান্টে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। এছাড়াও রুশ হামলায় লাইমান শহরে ৫ জন, ভুলেদারে ৪ জন, ভেলিকা নোভোসিল্কা ও শানড্রিগোলোভ গ্রামে নিহত হন ২ জন।
Related News
ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Manual4 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: কয়েক সপ্তাহের বিরতির পর আবারও সরাসরি হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্রRead More
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও তিব্বতে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যাRead More



Comments are Closed