Main Menu

ঈদের দিন সড়কে ঝরলো ১৩ প্রাণ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : ঈদুল ফিতরের দিনে মঙ্গলবার সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। টাঙ্গাইলে ২জন, সিরাজগঞ্জে একজন, কুমিল্লায় ৩ জন, ময়মনসিংহে ৩জন, গাজীপুর, লক্ষ্মীপুর, মাদারীপুর ও মানিকগঞ্জে একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ কিশোর। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের ধোপাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে একজন ও প্রাইভেটকারের ধাক্কায় ২ জন নিহত হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে পৃথক ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন-উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি কুড়েরপাড় গ্রামের আ. মালেক মাস্টারের ছেলে আল মামুন, একই উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম ও ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের ছামাদের ছেলে জাকারিয়া মিয়া।

Manual6 Ad Code

গাজীপুর: গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় সিয়াম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর-আলেকজান্ডার সড়কের জমিদারহাটে এ ঘটনা ঘটে।

মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে রোমান মিনা নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মহিদুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মহিদুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার সরুন্ডি এলাকার মহিদুর রহমান বাসিন্দা।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code