জাবি দাবা ক্লাবের আয়োজনে ইদ ফেস্ট অনলাইন চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দাবা ক্লাবের আয়োজনে ইদ ফেস্ট অনলাইন চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মে) রাত ১০ টা থেকে ১১টা পর্যন্ত ৩৩ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনলাইনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ব্লিটজ ৫+৩ ফরম্যাটে ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বিভাগের রেফায়েত উদ্দিন জোয়ার্দার (৪২ ব্যাচ), প্রথম রানার আপ হয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রান্তোষ ভট্টাচার্য্য (৪৬ ব্যাচ), দ্বিতীয় রানার আপ হয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের মোঃ আবু দারদা লিমন (৪৮ ব্যাচ), চতুর্থ স্থান অর্জন করেছে ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বিভাগের লুৎফর রহমান সীমান্ত (৪৫ ব্যাচ), পঞ্চম স্থান অর্জন করেছে ইংরেজি বিভাগের শ্বাশত শিবলী ওয়াসী (৪৩ ব্যাচ)। এছাড়া, সেরা নারী খেলোয়াড় হয়েছে ইংরেজি বিভাগের মোছাঃ সিফাত আরা রুমকি (৪৯ ব্যাচ) এবং লাকি বিজয়ী হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের আনজুম শাহরিয়ার (৪৯ ব্যাচ)।
চ্যাম্পিয়ন হওয়ার অনূভুতি সম্পর্কে জানতে চাইলে রেফায়েত উদ্দিন জোয়ার্দার বলেন, ‘দাবা আমার প্যাশন। দাবা খেলতে আমার মধ্যে উদ্দীপনা কাজ করে। চ্যাম্পিয়ন হওয়া খুবই আনন্দের অনুভূতি। আমার ভালো লাগছে আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি।’
প্রথম রানার আপ প্রান্তোষ ভট্টাচার্য্য আনন্দিত হয়ে বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাই জুকসিকে এত সুন্দর আয়োজন করার জন্য। প্রতিটি অর্জনই ভালো লাগে এবং অনুপ্রেরণা জোগায়। আমি চাইবো এই ধারাবাহিকতা বজায় রাখতে।’
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed