বাহুবলে তাহফিযুল কোরআন একাডেমির ইফতার মাহফিল
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে বাহুবল গ্রামে অবস্থিত হামিদিয়া এতিম দুঃস্থ নিবাস ও তাহফিযুল কোরআন একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাহুবলের কৃতিসন্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব আল ইমরান সোহাগ, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, হামিদিয়া এতিম দুঃস্থ নিবাস এর পরিচালক ও বাহুবল অনার্স কলেজর প্রভাষক মোহাম্মদ আব্দুর রকিব, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ ও আব্দুল ওয়াদুদ চৌধুরী, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, নদী ব্রিকস এর স্বত্বাধিকারী নুরুল হুদা চৌধুরী শাহীন ও সেলিম আহমেদ, অবসরপ্রাপ্ত পুলিশ আব্দুল হক সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী প্রমুখ।
ইফতার মাহফিলে মধুর কন্ঠে কোরআন তেলাওয়াত করেন এতিম শিশুরা। মোনাজাত পরিচালনা করেন বাহুবল গ্রাম মসজিদের ইমাম মুফতী মুবাশ্বির আহমেদ।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed