সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা, ভাষাসৈনিক, বরেণ্য লেখক ও গবেষক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমের রুহের মাগফেরা কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ভাষাসংগ্রামি ও বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত সিলেটে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের অভিভাবক ছিলেন। তাঁর হাত ধরে বাংলাদেশের অর্থনীতি গতিশীল ও সমৃদ্ধ হয়েছে। মুহিত আমৃত্যু রাষ্ট্র-সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক অভিভাবককে হারালাম। যা সহজে পূরণ হওয়ার নয়। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করছি।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed