কোন দেশে কত ঘণ্টা রোজা
আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান এখন শেষ পর্যায়ে। সিয়াম সাধনার এই মাসে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত মুসলমানরা সব পানাহার ও ভোগবিলাস থেকে বিরত থাকেন। প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজানে রোজা রাখা ফরজ। এতে অঞ্চল ভেদে ১০ থেকে ১৯ ঘণ্টা পর্যন্ত মুসলমানদের রোজা পালন করতে হচ্ছে।
প্রতিটি বছরই ১০ থেকে ১২ দিন আগে রমজান শুরু হয়। কারণ চান্দ্র হিজরি পঞ্জিকার ওপর ভিত্তি করে ইসলামিক বছর হিসাব করা হয়। এতে কখনো ২৯ কিংবা ৩০ দিনেও মাস হয়ে থাকে। সূর্য বছরের চেয়ে চান্দ্র বছর ১১ দিন ছোট হওয়ায় ২০৩০ সালে মুসলমানদের জন্য দুবার রজমান আসবে।-খবর আলজাজিরার
দেশ কিংবা অঞ্চলের ওপর ভিত্তি করে নির্ভর করে সূর্য ডোবা। চিলি কিংবা নিউজিল্যান্ডের মতো পৃথিবীর সর্ব দক্ষিণে বাস করা মুসলমানদের ১১ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হয়। আবার আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মুসলমানদের ১৭ ঘণ্টার বেশি উপবাস থাকতে হয়।
উত্তর গোলার্ধের মুসলমানদের চলতি বছরে কিছুটা স্বল্প সময় রোজা রাখতে হবে। ২০৩১ সাল পর্যন্ত তাদের সিয়াম সাধনার সময় কমতে থাকবে। কারণ এ সময়ে উত্তর গোলার্ধে দক্ষিণায়ন চলব। এরপর শুরু হবে উত্তরায়ন। অর্থাৎ দিনের আকার বাড়তে থাকবে।
নরওয়ের লংইয়ারবিনে ২০ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত সূর্য ডোবে না। এক্ষেত্রে সৌদি আরবের মক্কা ও নিকটবর্তী মুসলিম দেশগুলোর সঙ্গে মিল রেখে তাদের রোজা পালন করতে হচ্ছে।
বিশ্বজুড়ে বিভিন্ন শহর ও অঞ্চলে রোজা রাখার সময় নিচে দেওয়া হলো:
• নুক, গ্রিনল্যান্ড: ১৮-১৯ ঘণ্টা
• রিকজাভিক, আইসল্যান্ড: ১৭-১৮ ঘণ্টা
• হেলসিংকি, ফিনল্যান্ড: ১৬-১৭ ঘণ্টা
• স্টকহোম, সুইডেন: ১৬-১৭ ঘণ্টা
• গ্লাসগো, স্কটল্যান্ড: ১৬-১৭ ঘণ্টা
• আমস্টারডাম, দ্য নেদারল্যান্ডস: ১৫-১৬ ঘণ্টা
• ওয়ারশ, পোল্যান্ড: ১৫-১৬ ঘণ্টা
• লন্ডন, যুক্তরাজ্য: ১৫-১৬ ঘণ্টা
• প্যারিস, ফ্রান্স: ১৫-১৬ ঘণ্টা
• নুর-সুলতান, কাজাখস্তান: ১৫-১৬ ঘণ্টা
• ব্রাসেলস, বেলজিয়াম: ১৫-১৬ ঘণ্টা
• জুরিখ, সুইজারল্যান্ড: ১৪-১৫ ঘণ্টা
• বুখারেস্ট, রোমানিয়া: ১৪-১৫ ঘণ্টা
• অটোয়া, কানাডা: ১৪-১৫ ঘণ্টা
• সোফিয়া, বুলগেরিয়া: ১৪-১৫ ঘণ্টা
• রোম, ইতালি: ১৪-১৫ ঘণ্টা
• মাদ্রিদ, স্পেন: ১৪-১৫ ঘণ্টা
• লিসবন, পর্তুগাল: ১৪-১৫ ঘণ্টা
• এথেনস, গ্রিস: ১৪-১৫ ঘণ্টা
• বেইজিং, চীন: ১৪-১৫ ঘণ্টা
• ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র: ১৪-১৫ ঘণ্টা
• পিয়ংইয়ং, উত্তর কোরিয়া: ১৪-১৫ ঘণ্টা
• আংকারা, তুরস্ক: ১৪-১৫ ঘণ্টা
• রাবাত, মরক্কো: ১৪-১৫ ঘণ্টা
• টোকিও, জাপান: ১৪-১৫ ঘণ্টা
• ইসলামাবাদ, পাকিস্তান: ১৪-১৫ ঘণ্টা
• কাবুল, আফগানিস্তান: ১৪-১৫ ঘণ্টা
• তেহরান, ইরান: ১৪-১৫ ঘণ্টা
• বাগদাদ, ইরাক: ১৪-১৫ ঘণ্টা
• বৈরুত, লেবানন: ১৪-১৫ ঘণ্টা
• দামেস্কো: সিরিয়া: ১৪-১৫ ঘণ্টা
• কায়রো, মিসর: ১৩-১৪ ঘণ্টা
• জেরুজালেম: ১৩-১৪ ঘণ্টা
• কুয়েত সিটি, কুয়েত: ১৩-১৪ ঘণ্টা
• গাজা সিটি, ফিলিস্তিন: ১৩-১৪ ঘণ্টা
• নয়াদিল্লি, ভারত: ১৩-১৪ ঘণ্টা
• হংকং: ১৩-১৪ ঘণ্টা
• ঢাকা, বাংলাদেশ: ১৩-১৪ ঘণ্টা
• মাসকাট, ওমান: ১৩-১৪ ঘণ্টা
• রিয়াদ, সৌদি আরব: ১৩-১৪ ঘণ্টা
• দোহা, কাতার: ১৩-১৪ ঘণ্টা
• দুবাই, সংযুক্ত আরব আমিরাত: ১৩-১৪ ঘণ্টা
• এডেন, ইয়েমেন: ১৩-১৪ ঘণ্টা
• আদ্দিস আবাবা, ইথিওপিয়া: ১৩-১৪ ঘণ্টা
• ডাকার, সেনেগাল: ১৩-১৪ ঘণ্টা
• আবুজা, নাইজিরিয়া: ১৩-১৪ ঘণ্টা
• কলোম্বো, শ্রীলঙ্কা: ১৩-১৪ ঘণ্টা
• ব্যাংকক, থাইল্যান্ড: ১৩-১৪ ঘণ্টা
• খার্তুম, সুদান: ১৩-১৪ ঘণ্টা
• কুয়ালালামপুর, মালয়েশিয়া: ১৩-১৪ ঘণ্টা
• সিঙ্গাপুর: ১৩-১৪ ঘণ্টা
• নাইরোবি, কিনিয়া: ১৩-১৪ ঘণ্টা
• লুয়ান্ডা, অ্যাঙ্গোলা: ১২-১৩ ঘণ্টা
• জাকার্তা, ইন্দোনেশিয়া: ১২-১৩ ঘণ্টা
• ব্রাসিলিয়া, ব্রাজিল: ১২-১৩ ঘণ্টা
• হারারে, জিম্বাবুয়ে: ১২-১৩ ঘণ্টা
• জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা: ১২-১৩ ঘণ্টা
• বুয়েনস আইরেস, আর্জেন্টিনা: ১২-১৩ ঘণ্টা
• চুয়েদাদ ডেল এস্টে, প্যারাগুয়ে: ১২-১৩ ঘণ্টা
• কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা: ১২-১৩ ঘণ্টা
• মন্টিভিডিও, উরুগুয়ে: ১২-১৩ ঘণ্টা
• ক্যানবেরা, অস্ট্রেলিয়া: ১২-১৩ ঘণ্টা
• পুয়ের্তো মন্ট, চিলি: ১১-১২ ঘণ্টা
• ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড: ১১-১২ ঘণ্টা
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed