Main Menu

নবীগঞ্জে কিশোরীকে ইভটিজিং, বখাটেকে বিনাশ্রম কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৭নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি গ্রামে এক কিশোরীকে একা পেয়ে ইভটিজিং তথা সম্ভ্রমহানির চেষ্টা করায় এক বখাটেকে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় কিশোরীকে একা পেয়ে মধ্যসমেত গ্রামের মৃত সালামের পুত্র সুলতান মিয়া (২৬) ইভটিজিং তথা সম্ভ্রমহানির চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকারে এলাকাবাসী দৌড়ে হাতেনাতে ধরে ফেলে এবং তাৎক্ষণিক ভাবে উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি সন্দেহাতীত ভাবে উদঘাটিত ও প্রমাণিত হওয়ায় সুলতান মিয়াকে ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের চৌকস সদস্যবৃন্দ।

Share





Related News

Comments are Closed