কমলগঞ্জে এতিম কোরআনে হাফিজদের মাঝে ঈদ উপহার বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সেক্রিফাইস গ্রুপ, পতনঊষার এর আয়োজনে ১০ জন এতিম কোরআনে হাফিজদের মাঝে ঈদ উপহার হিসেবে পায়জামা-পাঞ্জাবি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বৃহস্পতিবার বাদ জোহর পতনঊষার ইউনিয়ন পরিষদ হলরুমে সাইফুর রহমান চৌধুরী কয়েছ এর সভাপতিত্বে আতিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানের উদ্বোধন করেন মাওলানা মুফতি মোশাহিদ আলী কাসেমী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুল বাছিত খান, সেক্রিফাইস গ্রæপ এর ধর্ম বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক আতাউর রহমান ফাহিম, আইনজীবী সহকারী আব্দুল মছব্বির প্রমুখ।
অনুষ্টানে ১০ জন কোরআনে হাফিজকে নগদ ৫ হাজার টাকা উপহার প্রদান করেন পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আজমল আহমদ, রুহিন আহমদ, তানভীর আহমেদ মান্না, ফাহাদ চৌধুরী, আরাফাত রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাব্বির, অলিউর রহমান, সানি আহমেদ, আছকন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাকের রানা, প্রচার সম্পাদক, আতাউর রহমান ফাহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সদস্য মাহমুদুল হাসান ওয়াফি, রাকিব, মজিদ আহমদ, সাদি, তামিম প্রমুখ।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed