বিশ্বে করোনায় আরো ২৬৬৫ মৃত্যু, শনাক্ত সাড়ে ৬ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডব কয়েকদিন ধরেই নিম্নমুখী। তবে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার দাপট কিছুটা বেড়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন দুই হাজার ৬৬৫ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ২৩৩ জন।
এর আগের দিন বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা যান দুই হাজার ৮০৬ জন। একই সময় ভাইরাসটিতে সংক্রমিত হন ৬ লাখ ২৪ হাজার ৫২৮ জন। তার আগের দিন মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৩ লাখ ৮১ হাজার ৪৮৫ জন। অন্যদিকে মারা যান এক হাজার ৭৭৮ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৪১৫ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৫৩ হাজার ৮২ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৪৫৭ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ২৪৭ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ১৯ হাজার ৭৭৪ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৪১২ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২৩ হাজার ৬৫৪ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৪ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬৩ হাজার ১৬৫।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার ১২৪ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৪৫ হাজার ৫৭৯ জন।
পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ২ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ২৪২ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৩৫ হাজার ৩৬৯ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed