অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সিলেটে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে সিলেটের পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এবং বিএসটিআইর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার এসএমপির শাহপরাণ (রঃ) ও মোগলাবাজার থানাধীন এলাকার ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানকালে প্যাকেটে ওজন পরিমাপে কম দেওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত মধুবনকে ৮০ হাজার টাকা, ফুলকলিকে ৩০ হাজার টাকা, রাজমহলকে ৮০ হাজার টাকা, মেসার্স দুধওয়ালাকে ৫০ হাজার টাকা এবং মেসার্স রনি এডিবল অয়েল এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed