বাহুবলে বর্নাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৭৫টি ঘর হস্তান্তর
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেব ৭৫টি ঘরের চাবি জমির মালিকানার কাগজপত্র ভুমিহীন গৃহহীন পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
২৬ এপ্রিল সাড়ে ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধনের পর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ এর পরিচালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ রফিকুল আলম, সহকারী কমিশনার ভুমি রেহানা মজুমদার মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন।
এ অনুষ্ঠান নানান শ্রেণি, পেশার মানুষ, সরকারি কর্মকর্তা/কর্মচারীরা উপভোগ করেন।
পরে উপজেলা প্রশাসন অতিথিদের নিয়ে উপজেলার গোসাই বাজারে অবস্থিত আশ্রয়ন প্রকল্পে আনুষ্টানিক ভাবে ভুমিহীন গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed