কুলাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় বিনয় সুত্রধর (২৪) নামে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিনয় ওই গ্রামের বিরেশ সুত্রধরের বড় পুত্র।
পুলিশ জানায়, বিনয় সুত্রধর কাঠমিস্ত্রির কাজ করতেন। তার মা মারা গেছেন। বাড়িতে তারা দুই ভাই পিতাসহ থাকতেন। সোমবার সকালের দিকে ঘর থেকে বের না হওয়ায় বিনয়ের ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজন ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে কুলাউড়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিনয়ের মরদেহ উদ্ধার করেন।
ওসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, বিনয় সুত্রধর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ জন্য হয়তো ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed