করোনার ট্যাবলেট তৈরির দাবি জাপানের
আন্তর্জাতিক ডেস্ক: নিমিষেই তাড়াবে করোনা। মুখে খাওয়ার এমনই ট্যাবলেট তৈরির দাবি করেছে জাপানের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। রোববার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে এমন তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
করোনার একের পর এক ভ্যারিয়েন্টের সংক্রমণে নাকাল বিশ্ববাসী। আবারও যখন করোনার আরেক ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের ঠিক তখন আশারবাণী শোনাল জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শিওনোগি। প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রস্তুতকারী এ ট্যাবলেটটি নিমিষেই করোনাকে দূর করতে সক্ষম।
গবেষণায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে উল্লেখ করে এ পিলটি দ্রুত ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে সক্ষম বলে রোববার এক বিবৃতিতে দাবি করে প্রতিষ্ঠানটি। ট্যাবলেটটি দেহ থেকে সার্স কোভ টু ভাইরাসটি দ্রুত নির্মূল করতে সক্ষম বলেও জানায় তারা।
এছাড়াও ক্লিনিক্যাল ট্রায়ালে উত্তীর্ণ হলেই সারা বিশ্বে এটিকে করোনার চিকিৎসার কাজে ব্যবহার করা যাবে বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। তবে এই ওষুধে করোনার ১২টি উপসর্গের তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা না গেলেও ফুসফুস ও জ্বরের চিকিৎসায় অনেকটাই উন্নতি লক্ষ করা গেছে।
শিওনোগি আরও জানায়, ওষুধটি ছাড়পত্র পেলে প্রতিবছর এক কোটি পিস ওষুধ তারা বাজারজাত করতে পারবে। এদিকে করোনার ওষুধ উৎপাদনের খবর প্রকাশের পর থেকেই শেয়ারবাজারে দর বেড়েছে প্রতিষ্ঠানটির।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed