মাধবপুরে বিভিন্ন কর্মসূচিতে সিলেটের বিভাগীয় কমিশনার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা সফরে এসে বিভিন্ন কর্মসুচীতে যোগদন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
সোমবার সফরকালে তিনি হবিগঞ্জ গ্যাস ফিল্ড,ফ্রুটস ভ্যালি, তেলিয়াপাড়া চা বাগান ও তেলিয়াপাড়া স্মৃতিসৌধ, উপজেলা ভূমি অফিস, মাধবপুর পৌরসভা এবং মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন দপ্তর এবং উন্নয়ন প্রকল্প দর্শন ও পরিদর্শন করেন।
এ সময় তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের মাঝে বাইসাইকেল (মোট ২০টি) ও উপবৃত্তি কলেজ পর্যায়ে জনপ্রতি ৯,০০০ টাকা, মাধ্যমিক পর্যায়ে জনপ্রতি ৬,০০০ টাকা এবং প্রাথমিক পর্যায়ে জনপ্রতি ২,৪০০ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মঈনুল ইসলাম মঈন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এ এফ এম শাহজাহান।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed