Main Menu

বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরস্কার অর্জন করায় হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক বাহুবলের উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

২৪ এপ্রিল দুপুরে আনুষ্টানিক ভাবে এ শুভেচ্ছা জানান সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক। এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক জানান এ পুরস্কার লাভ করায় আমি নিজেও গর্ববোধ করছি।

Share





Related News

Comments are Closed