Main Menu

১২ মে খুলবে ইবি’র আবাসিক হল

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৪ দিনের ছুটি শেষে আগামী ১২ মে খুলবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল।

রবিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি সূত্রে, পবিত্র রমজান, মে দিবস, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর, ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩০ এপ্রিল শনিবার হতে ১০ মে মঙ্গলবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। ভিসির উপর অর্পিত ক্ষমতাবলে ১১ মে বুধবার তিনি একদিন ছুটি ঘোষণা করেছেন। ১২ ও ১৩ মে বিশ্ববিদ্যালয় নিজস্ব ছুটি থাকায় ১৪ মে শনিবার হতে অফিসসমূহ যথারীতি চলবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বলেন, ২১ এপ্রিল হতে আগামী ১১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে ২৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষাসমূহ চলবে এবং ২৮ এপ্রিল হতে ১১ মে পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। এজন্য আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের জন্য বলা হয়েছে। ১২ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় হলসমূহ খুলে দেয়া হবে।

Share





Related News

Comments are Closed