জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশু নিয়ে মা-চাচীর ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও নারীসহ কমপক্ষে ৬ জন আহত হন। এ ঘটনায় নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামে। সংঘর্ষে নিহত যুবকের নাম মাসুম আহমদ (২৪)।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার শিশু নিয়ে মা-চাচীর ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ৬ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত যুবক মাসুম আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার ৩ দিনের মাথায় শনিবার চিকিৎসাধীন অবস্থায় আহত মাসুম আহমদের মৃত্যু হয়।
এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয় এবং মনফর আলী, লালচান মিয়া, হাসান আহমদ, হোসাইন আহমদ ও সাহিদা বেগম সহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক বলেন, তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর মধ্যে শিশু নিয়ে মা-চাচীর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত ও ৬ জন আহত হন। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed