Main Menu

বাহুবলের করাঙ্গী খননে ঠিকাদারের দায়সারা কাজ

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রায় ২০ কোটি টাকার করাঙ্গী নদী খননে ঠিকাদারের দায়সারা কাজ বৃষ্টিতে নদীগর্ভে ধ্বসে পড়ছে।

২২ এপ্রিল সরেজমিন অনুসন্ধান কালে আলাপুর গ্রামের কাছে এ দৃশ্য অবলোকন করা হয়।

এদিকে বাহুবল উপজেলার করাঙ্গী নদীর অংশে কাজের অনিশ্চয়তা নিয়ে জনমনে উৎকন্ঠা বিরাজ করছে। এখনো অনেক স্হানে খনন কাজের অস্তিত্ব নেই।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঠিকাদারের কাজ পরিমাপ ছাড়া বিল ছাড় প্রদান না করার দাবি করেছেন।

Share





Related News

Comments are Closed