Main Menu

বাহুবলে আকিজ কোম্পানীর কৃষি জমি সুরক্ষা আইন লঙ্ঘন

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারের অদুরে কৃষি জমি সুরক্ষা আইন লঙ্ঘন করে গড়ে তুলছে স্হাপনা। শুধু তাই নয় কৃষি জমি সুরক্ষা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে আশপাশের কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি নিয়ে ভরাট করছে তাদের স্হাপনা।

এ নিয়ে জনপ্রতিনিধি, প্রশাসন নির্বিকার রয়েছেন। অভিযোগ রয়েছে এলাকার কৃষকদের কাছ থেকে জমি ক্রয় না করে তাদের জমিসহ জোরপূর্বক ভাবে বাউন্ডারির ভেতরে নিয়ে গেছে। এ নিয়ে কৃষকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Share





Related News

Comments are Closed