শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত বেড়ে ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার আহত আরো ১ যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তার মৃত্যু হয়।
নিহত রাহিম (২০) চানপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। তারা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লিছু মিয়ার ছেলে খোকন মিয়া (২২) ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবাউড়া গ্রামের তোলাই মিয়ার ছেলে জলফু মিয়া (৪০)।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশা সুতাং এলাকায় যাওয়ার পথে শায়েস্তাগঞ্জের থানা মোড়ে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি সালেহ আহমেদ জানিয়েছিলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed