Main Menu

দশ ইউনিটের পরিবর্তে পাঁচ ইউনিটে হবে জাবির ভর্তি পরীক্ষা

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা দশ ইউনিটের পরিবর্তে পাঁচ ইউনিটে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম এ বিষয়ে অবহিত করেন।

এ সময় তিনি বলেন, ‘বুধবার (২০ এপ্রিল) ভর্তি পরীক্ষা কমিটির সভায় পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে এ ইউনিট, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে বি ইউনিট, কলা ‍ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে সি ইউনিট, ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ই ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে এবং জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা পূর্বের মত ডি ইউনিটেই অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের তারিখ ১৮ মে থেকে ১৬ জুন এবং ভর্তি পরীক্ষার তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটি।

Share





Related News

Comments are Closed