শ্রীমঙ্গলে নির্মাণে বাধা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি পাকা রাস্তা নির্মাণ কাজে ফিনলে চা কোম্পানি কর্তৃক বাধা প্রদানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ফিনলের ভাড়াউড়া চা বাগানের নাট মন্দিরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন স্থানীয় কয়েকশো নারী-পুরুষ চা শ্রমিক।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার এই পাকা রাস্তার কাজ শুরু করেছে। চা বাগানের ভিতর দিয়ে ভুরভুরিয়া-কলাপুর রাস্তাটি নির্মাণ করে দেওয়ার দীর্ঘদিনের দাবি ছিল এই অঞ্চলের চা শ্রমিকদের।
তারা আরো বলেন রাস্তাটি নির্মাণ করা হলে ১০ থেকে ১২ টি চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। রাস্তাটি নির্মাণ হলে চা শ্রমিক সন্তানদের স্কুল-কলেজে যাতায়াতের সুবিধা হবে। তারা খুব সহজে ডেলিভারি রোগী সহ সব ধরনের রোগী নিয়ে দ্রুত মেডিকেলে যেতে পারবে।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে রাস্তার ভাঙ্গাচুরা অবস্থা। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। এ অবস্থায় ডেলিভারি রোগী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে অনেক সময় রাস্তার মধ্যে বাচ্চা প্রসব হয়। এতে অধিকাংশ রোগীর মৃত্যুর ঝুঁকি থাকে।
তারা আরো অভিযোগ করেন, চা শ্রমিকদের উন্নয়ন দেখলে কোম্পানিরা বিভিন্ন ভাবে বাধা প্রয়োগ করে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কম্পানি কর্তৃক রাস্তার কাজে বাধা প্রদান। বিক্ষোভ সমাবেশে চা শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান রাস্তার কাজ দ্রুত সম্পাদন করার জন্য।
এর আগে সোমবার সকালে বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের প্রবেশ মূখে সে রাস্তাটি নির্মাণ না করার দাবীতে মানববন্ধন করেছে চা শ্রমিকরা। তারা জানায়, চা বাগানের সেকশন দিয়ে রাস্তা নির্মাণ করলে বাগানের বাসীদের চলাচলে তাদের নিজেস্ব স্বাধীনতা থাকবে না।
তাছাড়া এ সড়ক দিয়ে গণহারে যানবাহন চলাচল করলে সড়কে চা শ্রমিকরা দূর্ঘটনায় পড়তে পারে।
উল্লেখ্য, গত বুধবার (১৩ এপ্রিল) বিটিআরআই চৌমোহনায় ৪ কোটি টাকা ব্যয়ে ৮.১৯০ কিলোমিটার রাস্তা কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
সৈয়দ ছায়েদ আহমেদ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
০১৭১২ ৫৩ ৮৪ ১৬
১৯ এপ্রিল ২০২২ খ্রি
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed