Main Menu

করাঙ্গী নদী খননের নামে ভিক্ষুক কদর চানের বসতবাড়ি তছনছ

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদী খনন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গিয়ে দেখা গেছে নদীর তলদেশ খনন না করে পাড় কেটে দায়সারা কাজ চালিয়ে যাওয়ার ফলে আলাপুর গ্রামের ভিক্ষুক কদর চান বিবির
বসতঘর নদীগর্ভে ধ্বসে পড়েছে।

কদর চান এর স্বামী সন্তান সহ ১০ সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।সরেজমিন অনুসন্ধান কালে কদর চান এর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ঠিকাদারের এমন খেয়ালীপনার দায় কে নেবে এ প্রশ্ন এলাকাবাসীর।

ভিক্ষুক কদর চান সরকারের কাছে তার বসতবাড়ির ক্ষতিপুরণ দাবী করেন।

Share





Related News

Comments are Closed