লন্ডনে বাংলাদেশি শিক্ষিকা হত্যায় ১জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষক সাবিনা নেসা (২৮) খুনের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার (৮ এপ্রিল) লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এ রায় ঘোষণা করেন।
কোচি সেলামাজ (৩৬) নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে কমপক্ষে ৩৬ বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে জানানো হয়েছে।
গত বছরের ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে খুন হন সাবিনা নেসা। সাবিনা তার বাসা থেকে মাত্র ৫ মিনিট দূরত্বের একটি পানশালায় যাচ্ছিলেন। যাওয়ার পথে তাকে একটি পার্কের ভেতর দিয়ে যেতে হয়েছে। সেখানেই মূলত তাকে খুন করা হয়। পরে তার মরদেহ পাশের একটি কমিউনিটি সেন্টারের কাছে পাওয়া যায়।
অভিযুক্ত কোচি সেলামাজ আদালতের কাছে স্বীকার করেন, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার মনে নারীদের প্রতি আক্রোশ তৈরি হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। আজ রায় ঘোষণার দিন আদালতে তিনি উপস্থিত হতে অস্বীকৃতি জানান। ফলে তার অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।
সাবিনা নেসার চাচাতো ভাই জুবেল আহমেদ বিভিন্ন গণমাধ্যমকে জানান, ব্রিটিশ-বাংলাদেশি এই তরুণী দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সেখানকার সবচেয়ে নম্র ছিলেন তিনি। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed