বাহুবলে স্বাস্হ্য বিভাগের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ দিবস পালন উপলক্ষে ৭ এপ্রিল দুপুরে” সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়াম্যান সৈয়দ খলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, মামনি প্রকল্পের কোর্ডিনেটর বিশ্বজিৎ সাহা। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed