শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘প্রগতিশীল সংগঠনসমূহ, সিলেট’- এর ব্যানারে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মসূচী থেকে শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তির পাশপাশি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়ে দাবি করে ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের দাবি করা হয়।
‘সত্য বলায় গ্রেপ্তার কেন, প্রশাসন জবাব চাই’, ‘হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তি চাই’, বাংলাদেশ আফগানিস্তান হবে না’- এমন নানা শলোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে এই কর্মসূচীতে অংশ নেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
উদীচী সিলেট জেলা সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বয়কারী প্রণব জ্যেতি পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড: হিমাদ্রি শেখর রায়, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাসদ মার্কসবাদী জেলা সদস্য রেজাউর রহমান রানা, রী মুক্তি কেন্দ্র জেলা সংগঠক লক্ষী পাল, উষার পরিচালক তমিস্রা তিথি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর সভাপতি সঞ্জয় কান্তি দাস, ছাত্র ইউনিয়নের জেলা আহবায়ক মণিষা ওয়াদুদ, ছাত্র কাউন্সিল নগর সভাপতি বিশ্বজিত শীল, ছাত্র ইউনিয়নের জেলা কোষাধ্যক্ষ সন্দীপ দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভূদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অথচ স্বাধীনতার ৫১ বছর পর একজন বিজ্ঞান শিক্ষককে বিজ্ঞান শিক্ষা দেওয়ার অপরাধে কারাগারে পাঠানো খুবই লজ্জাজনক এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীরা যদি এভাবে শিক্ষকের কথা গোপনে রেকর্ড করে এবং এজন্য তাকে জেলে যেতে হয় তাহলে আগামীতে শিক্ষককরা শ্রেণিকক্ষে পাঠদান করতেই ভয় পাবেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক খায়রুল হাছান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক প্রণব কান্তি দেব, মঈনউদ্দীন আদর্শ মহিলা কলেজ এর প্রভাষক মোঃ মাহবুবুর রউফ, ছাতক সরকারি কলেজের প্রভাষক বি.এইচ আবীর, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য মহিতোষ দেব মলয়, মহিলা ফোরামের জেলা সভাপতি মাসুমা খানম, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক নাজিকুল ইসলাম রানা, যুব ইউনিয়ন জেলা সহসম্পাদক কে. এ শাকিল, গণজাগরণ মঞ্চ এর মুখপাত্র দেবাশীষ দেবু, মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক কবিতা চন্দ্র, প্রগতিশীল রাজনৈতিক কর্মী নিরঞ্জন সরকার অপু, গণজাগরণ মঞ্চের সংগঠক রাজীব রাসেল, যুব ইউনিয়ন নেতা নাবিল এইচ, ছাত্র ফ্রন্টের মহানগর সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, শ্রমিক ফ্রন্টের সংগঠক মঞ্জুর আহমেদ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed