লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুইটি বিষধর সাপ অবমুক্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রাম থেকে উদ্ধারকৃত একটি বিষধর পদ্ম গোখরা ও একটি নির্বিষ দাঁড়াশ সাপ লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গত বুধবার (৬ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামের সাপুড়ে শাহীন মিয়ার বাড়ি থেকে এই দুটি সাপ উদ্ধার করা হয়।
বন বিভাগ সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারস্থ আসীদ আলী মহালদার বাসার ভেতরে গত মঙ্গলবার একটি বিষধর পদ্ম গোখরা সাপ ঢুকে পড়ে। পড়ে স্থানীয়দের সহযোগীতায় ও সাপুড়ের মাধ্যমে সাপটি উদ্ধার করা হয়। পরে সাপুড়ে সাপটি তার বাড়িতে নিয়ে যায়। এ সময় কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিন শুভ এ বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীকে জানালে বন বিভাগের সদস্য ও ঝঃধহফ ঋড়ৎ ঙঁৎ ঊহফধহমবৎবফ ডরষফষরভব (ঝঊড) টিমের সহায়তা নিয়ে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামের সাপুড়ের শাহীন মিয়ার বাড়ি থেকে বুধবার সাপটি উদ্ধার করা হয়। এ সময় তার বাড়িতে থাকা আরও একটি নির্বিষ দাঁড়াশ সাপও উদ্ধার করা হয়। সন্ধ্যায় বন বিভাগের সদস্য ও ঝঃধহফ ঋড়ৎ ঙঁৎ ঊহফধহমবৎবফ ডরষফষরভব (ঝঊড) টিমের উপস্থিতিতে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই দুটি সাপ অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, আমরা দুইটি সাপটি উদ্ধার ও পর্যবেক্ষণ করে সুস্থ্য দেখা যাওয়ায় গত বুধবার সন্ধ্যার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed