সিলেটে দুই এলাকাবাসীর সংঘর্ষ, পুলিশসহ গুলিবিদ্ধ ১৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ছড়ারপার ও মাছিমপুরের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে এই দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে কাউকে আটক করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ওসমানীতে যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে আছেন কোতোয়ালী থানার এএসআই হাসান। এছাড়াও অন্যান্য আহতরা হলেন, মামুন, ইয়াসিন, আকাশ, মুন্না, লুৎফুর হোসেন, সুমন, মারুফ, উজ্জল প্রমুখ। অন্যদের নাম জানা যায়নি।
এসময় ছড়ার পাড় এলাকার সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় হামলা চালিয়েছে এক পক্ষ।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সড়কের জায়গা নিয়ে কয়েকদিন ধরে ছড়ারপাড় ও মাছিমপুরের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে মঙ্গলবার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের উপস্থিতিতে বৈঠক হয়। কিন্তু বৈঠকে কোন সমাধান হয়নি। এর জের ধরে বুধবার রাতে উভয় পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
ওই সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে মাছিমপুরের একদল লোক ছড়ারপাড়ে এসে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার জানালা ও সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। এসময় কয়েকজনকে মারধরও করে তারা। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুলাগুলির ঘটনা ঘটে বলেও জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার ( উত্তর) আজবাহার আলী শেখ জানান, দুদিন আগে ড্রেনের কাজ নিয়ে মাছিমপুর এলাকার জনৈক হান্নান মেম্বারের ছেলের সাথে ছড়ারপারের কয়েকজনের কথা কাটাকাটি হয়। সেটি একপর্যায়ে ঝগড়ায় রূপান্তর হয়েছিল। এরই রেশ ধরে উভয় পাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি বলেন, সংঘর্ষকালে দুইপক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এবিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed