পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় মাদরাসা শিক্ষকের মৃত্যু
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে আব্দুল্লাহ (৫০) নামের এক হাফেজিয়া মাদরাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আল আমিন (৪৫) ও লিটন (৪০) নামে অপর দুই শিক্ষক।
সোমবার (৪ এপ্রিল) বিকেলে বোদা-পাঁচপীর সড়কের বলরামহাট এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বড় করিতপুর কামার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার পশ্চিম তুলসি হাফেজিয়া মাদরাসায় শিক্ষকতা করেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে পশ্চিম তুলসি হাফেজিয়া মাদরাসার তিন শিক্ষক একটি মোটরসাইকেল যোগে বোদা-পাঁচপীর সড়ক হয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার দিকে আসছিলেন। পরে তারা উপজেলার বলরামহাট এলাকায় এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। এসময় আব্দুল্লাহ নামে ওই শিক্ষক মাথা ও বুকে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। এসময় আল আমিন গুরুতর আহত হয়েছেন এবং লিটন নামে অপর এক শিক্ষক সামান্য আঘাত পেয়েছেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মাদরাসা শিক্ষক আব্দুল্লাহর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed