১৫ থেকে ২১ জুন জনশুমারী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত হবে আলোচিত-সমালোচিত জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের তথ্য সংগ্রহের কাজ। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এ সিদ্ধান্ত নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তারা জানান, আগেও জনশুমারির তথ্য সংগ্রহের তারিখ বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। দেশব্যাপী একযোগে ৭ দিন জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে। এজন্য ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট ক্রয় করা হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা’ ২০২২ সুসম্পন্ন হলে এর রিপোর্ট স্বল্প সময়ে প্রকাশ করা সম্ভব হবে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা’ বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বলা হয়, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে নির্ভুল ও বিশ্বমানের পরিসংখ্যান প্রণয়নে প্রথম বারের মতো ডিজিটাল ‘শুমারি’ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। জনশুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’ এর মাধ্যমে একযোগে দেশের সব খানা ও গৃহের তথ্য সংগ্রহ করা হবে।
জনশুমারি প্রকল্পের পরিচালক দিলদার হোসেন বলেন, আগামী ১৫ থেকে ২১ জুন সারা দেশে জনশুমারির তথ্য সংগ্রহ শুরু হবে। তবে এর আগে মাঠ পর্যায়ে কাজ শুরু করব। আশা করছি সবার সহযোগিতায় একটা নির্ভুল জনশুমারি উপহার দিতে পারব।
উল্লেখ্য, ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ প্রকল্পের আওতায় এ কাজ সম্পন্ন হবে। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের মোট ব্যয় হবে এক হাজার ৭৬১ কোটি ৭৯ লাখ টাকা। করোনা সংকটে জনশুমারির কাজ বার বার পিছিয়েছে।
Related News
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়কRead More



Comments are Closed