শ্রীমঙ্গলে ৫১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে ৫১ কেজি গাঁজা সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের জামাল মিয়া (৩৮)।
র্যাব-৯ জানায়, র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (৪ এপ্রিল) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সে চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বৃহত্তর সিলেট এবং ঢাকার বিভিন্ন জায়গায় নিয়মিত গাঁজা সরবরাহ করে থাকে।
জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর টেবিল এর ১৯(ক)/৩৮/৪১ ধারা মূলে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed