জাবিতে গণিত বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপিত
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগসমূহের মধ্যে অন্যতম গণিত বিভাগের সুবর্ণজয়ন্তী ও এ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকাল দশটায় গণিত বিভাগের সম্মুখে স্থাপিত মঞ্চে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম।
তিনি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সুবর্ণ জয়ন্তী ও ৫ম পুনর্মিলনীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের সমান বয়সী গণিত বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা শিক্ষা ও গবেষণায় সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়ে সুনাম বৃদ্ধি করেছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা পরিযায়ী পাখির মতো। কর্মক্ষেত্রে দেশ বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করলেও সুযোগ পেলে নাড়ীর টানে দেশে তথা ক্যাম্পাসে ছুটে আসেন।’
গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানার সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক মুরশেদা বেগমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও গণিত বিভাগের প্রাক্তন ছাত্রী অধ্যাপক ইন্দু প্রভা দাস। উদ্বোধনী অনুষ্ঠানের পর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কেক কাটা হয়। এরপর প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দ র্যালি বের করা হয়।
এছাড়া, অনুষ্ঠানসূচির মধ্যে ছিল, বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান, বর্তমান শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বশেষ আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed