দিরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দিরাই শ্যামারচর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সুভাষী রায় (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাসিমপুর গ্রামের ললিত মোহন রায়ের স্ত্রী।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে তিনটায় দিরাই শ্যামারচর সড়কের রামনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান দিরাই বাজার থেকে শ্যামারচর যাওয়ার পথে মোটর সাইকেল চালক বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজনরা তাকে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দিরাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed