কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অজ্ঞাত গাড়ি চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৫টায় সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাছির উদ্দিন (৫০) ও তার স্ত্রী শরিফা আক্তার (৪২)। তারা দাউদকান্দি উপজেলার কুশিয়ারা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
তিনি জানান, নিহত স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে দাউদকান্দি যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অজ্ঞাত গাড়িটির সন্ধান চলছে।
Related News
মাঝ নদীতে নৌকায় ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, ‘মূল হোতা’ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে এনে দুই নারী শিল্পীকে সংঘবদ্ধRead More
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More



Comments are Closed