Main Menu

প্লাস্টিকের বোতলে পানি পান, সতর্ক করলেন গবেষকরা

লাইফস্টাইল ডেস্ক : প্রয়োজনের তাগিদে মানুষ পৃথিবীতে নানা ধরনের বস্তু উদ্ভাবন করেছে যেগুলোর মধ্যে অন্যতম একটি হলো প্লাস্টিক। দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে আমরা এই প্লাস্টিক পণ্য ব্যবহার করছি। কিন্তু এ প্লাস্টিক পণ্যকে পানি খাওয়ার কাজে ব্যবহার করাটা কতোটা

বাড়িতে পানি পান করার জন্য ডাইনিং টেবিলে রাখছেন প্লাস্টিকের জগ। রাস্তায় বেরোলে হুটহাট পানির তৃষ্ণা মেটাতে সঙ্গী করে নিচ্ছেন ছোট একটি প্লাস্টিকের পানির বোতল। অফিসের দীর্ঘ সময়েও পানি পান করার জন্যও বেছে নিয়েছেন প্লাস্টিকের পানির বোতলকে। এ অভ্যাসে আপনার জীবনে আপনি নিজেই আমন্ত্রণ জানাচ্ছেন ক্যানসারের বীজকে।

বিশেষজ্ঞরা বলছেন, একটি প্লাস্টিক পণ্য কতবার ব্যবহার করা যাবে তা ওই প্লাস্টিক পণ্যে উল্লেখ থাকলেও সাধারণ মানুষের ওই বিষয় নিয়ে কোনো ধারণা নেই।

সাধারণত একটি প্লাস্টিক পণ্যকে কতবার ব্যবহার করা যাবে তা নির্ভর করে ওই প্লাস্টিক পণ্যটি ফুডগ্রেড প্লাস্টিকের তৈরি কি না তার ওপর।

আমরা যে বোতলগুলোতে পানি বা কোমল পানীয় কিনে থাকি সাধারণত ওগুলো একবারই ব্যবহার করা যায়। তবুও অনেকেই পানি পান করতে ওইসব প্লাস্টিক পণ্যই সংগ্রহ করে রাখে।

একটি প্লাস্টিক পণ্যকে পানি পান করার কাজে ঠিক কতবার ব্যবহার করা যাবে অর্থাৎ পুনর্ব্যবহার করা যাবে তা ওই পণ্যের ওপর তীর নির্দেশক চিহ্ন দিয়ে নির্দেশিত করা থাকে।

এ তীর চিহ্নের মাঝের নম্বর অনুযায়ী এর পুনর্ব্যবহার করা কতটা সম্ভব তা বোঝা যায়। গবেষকরা বলছেন, সাধারণত ৪ ও ৫ নম্বর নির্দেশিত প্লাস্টিকের পণ্যে পানি পান করা গেলেও তা ১ মাসের মধ্যেই আবার পরিবর্তন করে ফেলতে হবে।

এ নির্দেশনার বাইরে অনেকেই নিজের ইচ্ছেমতো পানি রাখার পাত্র পছন্দ করছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও ইউনিভার্সিটি অব লিডস এর গবেষকরা গবেষণা করে খুঁজে পেয়েছেন, প্লাস্টিকের বোতল থেকে পানি পান করলে ক্যানসার হওয়ার ঝুঁকি রয়েছে। রক্তে ক্যানসারের ঝুঁকি আরও বেড়ে যায় যখন মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করতে প্লাস্টিকের পণ্য বেছে নেওয়া হয়।

কারণ এ বোতলগুলো তৈরি হয় পলিথিলিন টেরেফথ্যালেট (পেট) দিয়ে। দীর্ঘ সময় ধরে থাকা পানি কিংবা উচ্চ তাপমাত্রায় এ বোতলের উপাদান পানিতে মিশে তাকে করে তোলে বিষাক্ত। দীর্ঘমেয়াদি চলেতে থাকা এ অভ্যাস নারী ও পুরুষদের মধ্যে তৈরি করতে পারে বন্ধ্যত্বের সমস্যাও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিবিসি

Share





Related News

Comments are Closed