৪০ তম বিসিএসের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ৪০ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগ সুপারিশ করা হয়।
বুধবার (৩০ মার্চ) দুপুরে এই ফল প্রকাশিত হয়। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পিএসসির চেয়ারম্যান সংবাদমাধ্যমকে বলেন, ‘৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পিএসসির ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হয়েছে।’
এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৮ হাজার ১৬৬ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।
২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার জন। তাদের মধ্যে প্রিলিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।
এরপর গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১০ হাজার ৯৬৪ জনকে উত্তীর্ণ দেখানো হয়। ১৬ ফেব্রুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে তা কয়েকবার স্থগিত করা হয়।
এই বিসিএসে ১ হাজার ৯০৩ ক্যাডার নেওয়া হবে। প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed