হবিগঞ্জে ভাতিজার মারধরে চাচার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তোরাব আলী (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার ভাতিজা নুর আলীর বিরুদ্ধে। বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলার রিচি ইউনিয়নের বগলাখাল গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
স্থানীয় ব্যক্তিরা জানান, হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের বগলাখাল গ্রামের তোরাব আলীর রান্নাঘর থেকে একটি লাকড়ি বাতাসে উড়ে গিয়ে তার ভাতিজা নুর আলীর ঘরে পড়ে। এ নিয়ে চাচা-ভাতিজার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা উত্তেজিত হয়ে চাচাকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চলাচ্ছে।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed