পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল ৫টায় পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সভাপতি ডা: গৌরাঙ্গ দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিংকু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য ডা: বনমালী দাস, ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মুন্না দেবরায়, উপজেলা আওয়ামীলীগের সদস্য করুণা শর্মা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: রাকেশ মোহান্ত, শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, বিদ্যুৎ ভূষন দাস, মাইকেল দেবনাথ, স্বপন কুমার দাস, আশীষ বসু, পরিমল দেবনাথ, মিহির ভট্টাচার্য্য, রিংকু বর্ধন, পুলক চন্দ্র ধর প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্ব্বসম্মতিক্রমে নারায়ণ মল্লিক সাগরকে সভাপতি ও পিংকু দেবনাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হবে।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed