জাবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে দর্শন বিভাগ ছাত্রলীগের সংবর্ধনা
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দর্শন বিভাগ ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ, জাবি শাখার নবগঠিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের দর্শন বিভাগের সেমিনার কক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ছাত্রলীগ জাবি শাখার সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে এ সম্মাননা দেয়া হয়।
দর্শন বিভাগ ছাত্র সংসদের ভিপি আরিফুল ইসলাম টিটু বলেন, ‘দর্শনের শিক্ষার্থীরা সবসময়ই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছে। যেকোন যৌক্তিক আন্দোলনে সবসময় ছাত্রদের পাশে থেকেছে। আশা করি আমাদের অনুজরাও সে ধারা অব্যাহত রাখবে।’
জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘বঙ্গবন্ধু শুধু একজন মহান নেতাই নয়, বরং একজন দার্শনিক ছিলেন৷ তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৪৮ সালে ছাত্রলীগ করার মাধ্যমে। আমরা মুক্তিযুদ্ধ দেখেনি, আমরা ২০১৯ দেখেছি। করোনা মহামারীর দুঃসময়ে সাধারণ জনগণের পাশে দাড়ানোর মত যখন কেউ ছিল না, তখন আমরা কাজ করেছি। জাতির সকল দুঃসময়ে আমরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।’
অধ্যাপক ড. মো. শওকত হোসেন বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা শুধু নেতৃত্বদানেই এগিয়ে নেই, বরং তারা ভালো ছাত্রও। জাতির যেকোন প্রয়োজনে তারা সবার আগে এগিয়ে আসে। নেতৃবৃন্দের প্রতি আমার পরামর্শ তারা নিজেরা যা করেননা, তা কখনো কর্মীদের আদেশ করবেন না। নিজ চিন্তা ও কর্মের মাধ্যমে তারা আলো ছড়াবে এই আশা রাখি।’
এসময় দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. মনজুর ইলাহী, সহকারী অধ্যাপক আবদুছ ছাত্তার জয়, শারমিন সুমি, রাশেদা খাতুন আশা, তাহমিনা তানু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed