সিলেট জেলা বিএনপির সম্মেলন ২৯ মার্চ, প্রধান অতিথি মির্জা ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল মঙ্গলবার (২৯ মার্চ) নগরীর রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিষয়টি এক বিজ্ঞপ্তিতে রোববার (২৭ মার্চ) গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
উল্লেখ্য, গত ২১ মার্চ সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা থাকলেও ঠিক আগের দিন কেন্দ্র থেকে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।
পরে গত ২৪ মার্চ (বৃহস্পতিবার) জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনের পুনঃতারিখ নির্ধারণ করে কেন্দ্র। সে অনুযায়ী মঙ্গলবার নেতাকর্মীদের বহুল প্রত্যাশিত কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন প্রার্থী। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. আলী আহমদ, আ ফ ম কামাল, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ।
এবারের কাউন্সিলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে গত ২২ মার্চ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed