কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত
প্রবাস ডেস্ক: কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে আল সামাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাতারপ্রবাসী সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)।
তারা মা-বাবাসহ পরিবারের সঙ্গে কাতারে বাস করতেন।
বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, এই ৩ জনের গাড়ির চাকা নষ্ট হয়ে যাওয়ায় রাস্তায় রেখেই তারা ঠিক করেছিলেন। সে সময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।
গুরুতর আহত ২ জনকে হাসপাতালের নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।
৩ শিক্ষার্থী অকাল মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটি সংগঠনের পক্ষে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক জানানো হচ্ছে।
Related News
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক।Read More



Comments are Closed