দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের স্বাধীনতা দিবস পালন
বৈশাখী নিউজ ডেস্ক: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জননেতা মকসুদ হোসেন স্বাধীনতার মহানায়ক জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ লাখো লাখো বীর শহীদ ও বীর কন্যাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলেন, বৈষম্য থেকেই স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সৃষ্টি হয়েছিলো। স্বাধীনতার ৫০ বছরের লগ্নে বরেণ্য অর্থনীতিবিদ রেহমান সোবহান সাহেবের মতে, বাংলাদেশে আজ বৈষম্য বেড়েই চলেছে। আয়ের সাথে অসঙ্গতহীন ব্যক্তিবর্গদের কারনে গণমানুষের মৌলিক অধিকার অরক্ষিত। মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমন্ডার মেজর এম এ জলিলের ভাষায় বলতে হয়, অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার নামান্তর। শীর্ষ দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের কারনে দারিদ্র বিমোচন, ক্ষুদামুক্তবাংলাদেশ নির্মাণে আজ বড়ই চ্যালেঞ্জ। বৈষম্য ও দুখী মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি জরুরী কর্ম কৌশল নির্মাণ করা খুবই জরুরী। করোনা মহামারী ও এই বিপদ কালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আপনার পদ্ধক্ষেপ আজ খুবই প্রসংশনীয়। এই দুঃসময়ে প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎতের দাম না বাড়ানোর জন্য আপনার জরুরী হস্থক্ষেপ দেশবাসী আজ দেখতে চায়। ভিশন-৪১ বাস্তবায়ন করতে হলে অত্র সংগঠনের ন্যায় গত ৯ মার্চ জাতীয় দৈনিক সমকালে প্রধান শিরোনামে প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ নিয়ে প্রকাশিত রিপোর্ট আমলে নিয়ে জরুরিভাবে বাস্তবায়ন করা দেশের মানুষের গণদাবি। দূর্নীতির লাগাম টেনে ধরতে হলে মন্ত্রী-এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল ও গণমাধ্যমে প্রকাশ করতে হবে। সাফকথা- বাংলার রণাঙ্গনে শীর্ষ দূর্নীতিবাজদের পরাস্ত করার লক্ষ্যে মৃত্যুদন্ডের বিধান আইন পাশ করা এখন ফরজেকেফায়া। দূর্নীতি বিরোধী আন্দোলন জোরধার হলেই স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংসহত থাকবে ইনশাল্লাহ।
মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষ্যে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চৌহাট্টাহস্ত কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে সকাল ১১টায় চৌহাট্টা পয়েন্টে এক গণ আলোচনা সভায় সভাপতির বক্ত্যবে মকসুদ হোসেন এ কথাগুলো বলেন।
যুবনেতা ইমাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সমবায় বিষয়ক সম্পাদক এম এ লাহিন, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কেন্দ্রীয়সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, আব্দুল মোতাওয়ালী ফলিক, মহিলা নেত্রী জহুরাজেসমিন এডভোকেট, মুক্তাদির কিবরিয়া সিরাজী, সন্তুষ দেব, যুবনেতা আমিন তাহমিদ দূর্নীতিমুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক নিয়াজ কুদ্দছ খান, কেন্দ্রীয় নেতা জাবেদুল ইসলাম দিদার, হুমায়ুন কবীর, সাহিত্য কর্মী কামাল আহমদ, নিখিল চন্দ্র, অপু দাস, আরিফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট বেতার কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকেRead More
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More



Comments are Closed